Name : BREAKING BAD
Genre : drama,crime,thriller
IMDb : 9.5
ITZBD : 9.00
★ প্রথম দুইটা সিজন অনেক স্লো মনে হয়েছে। আমরা সবাই জানি - "জীবন মানে যুদ্ধ।" কিন্তু পরিবার মানেই যুদ্ধের ময়দান। এখানে টিকে থাকতে গেলে অনেক বিদ্রোহ করতে হয়। কারণ এখানে তুমি যা করতে চাইবে তা তুমি করতে পারবে না। যা তুমি হতে চাইবে তা তুমি হতে পারবেনা। একটা পরিবার পরিচালনা করতে গিয়ে মেয়েদেরও অবদান অনেম। আর তাই বলে মেয়েরা ভাবে দুনিয়ার সব বোঝা মনে হয় সব তার নিজের কাঁধেই। অথচ একজন পুরুষের তার জন্য কি পোহাতে হয় তা বলার বাহিরে। আমরা পুরুষরা মুখ বুঝে অনেক কিছু সহ্য করি যা কাউকে বলিনা আর তাই কেউ জানেনা। কিন্তু মহিলারা বেশির ভাগই নিজের কষ্ট অন্যর সাথে ভাগ করে তাই দেখা যায় শতকরা ৯১% ছেলেরা সিগারেট খায় মাত্র এই কারণে। আচ্ছা যাইহোক আমিও মুখে বলে বোঝাতে পারবোনা আমাদের কি কি জিনিসের সাথে মোকাবিলা করতে হয়। কিন্তু যাইহোক। স্ত্রী হিসেবে সব নারীদের একটা কর্তব্য নিজের স্বামীকে সাপোর্ট করা। আর তা করলে নিজে দুর্ভাগ্য বয়ে আনার সমান। আপনার লাস্ট ৪ টা এপিসোড দিলকে ছুঁয়ে যাবে যদিও কাহিনী স্লো মনে হয়। আমিও ভাবছিলাম এটা কিভাবে IMDb 9.5 পেয়ে যায়। সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। জ্যাসি পিঙ্কম্যানের জন্য খুব কষ্ট লাগবে আপনার। তাছাড়া আছে হ্যাংক শ্রেডার, ম্যারি, মাইক এবং সউল গুডম্যান একটা চিজই। বোঝানোর জন্য এক্সপার্ট লোকটা। কিন্তু স্কাইলার? মানে মিসেস হোয়াইট। ওয়াল্টার হোয়াইটের স্ত্রী র কথা বলছি। আপনার একটু রাগ আসতে পারে। কাহিনী হলো যার জন্য করলাম চুরি সেই বলে চুর। আর ওয়াল্টের থেকে একটা জিনিস বুঝে যাবেন। লোভ খারাপ জিনিস। কিন্তু অতি লোভ প্রচন্ড খারাপ জিনিস। আর পিঙ্কম্যান চরিত্রটা ভুলার মতো নয়। লাস্ট কাহিনী অনেক হতাশা জনক। আমরা ছেলেরা মহিলাদের কাছ থেকে সাপোর্ট পাই আর না পাই। আমাদের যে কাজ করার সে কাজ চালিয়ে যেতে হয়। কারণ আমরা পুরুষ। আমরা ফ্যামিলি নিয়ে বেশি চিন্তাই থাকি। আর এটা বেশিরভাগ মিডল ক্লাসরা করি বেশি। স্ত্রী'র গালি শুনি তাও আমাদের কাজ চালিয়ে যাই। কারণ আমরা পুরুষ। সমাজে লাঞ্চিত হবো জানি তাও পরিবারের জন্য কিছু রেখে যেতে চাই। সেটা হালাল হোক আর যাই হোক। কারণ আমরা পুরুষ। কাহিনীতে দেখতে পাবেন কেনো এইসব ভুল পথে পা দেয় একজন শিক্ষক। এবং কি কারণে। অনেক হতাশা জনক এন্ডিং।

0 মন্তব্যসমূহ