MOVIE REVIEW - OHM SHANTHI OSHAANA.। মুভি রিভিও - ওহম শান্তি ওসানা।

Movie- Ohm Shanthi Oshaana

Director-  Jude Anthany Joseph

Producer- Alvin Antony

Screenplay- Midhun Manuel Thomas

                   Jude Anthany Joseph

Story by- Midhun Manuel Thomas

Starring- Nazriya Nazim

               Nivin Pauly

               Aju Varghese

Narrated by- Salim Kumar

                     Nazriya Nazim

Music-    Shaan Rahman

Cinematography- Vinod Illampally

Edit- Lijo paul

Production company- Ananya Films

Distributed by- PJ Entertainments Europe & Tricolor Entertainments Asia Pacific's.

Release date- 7 February 2014

Running time- 125 minutes

Country- India

Language- Malayalam

Budget    - ₹1.5 crore (US$210,000)

Box office- ₹12.65 crore (US$1.8 million)


একটা মেয়ের মনে যে কতো ভালবাসা, কতো অপেক্ষা, কতো চাপা কান্না এবং কতো আশা লুকিয়ে থাকে তার প্রিয় মানুষটার জন্য তা আপনারা নিজেই বুঝতে পারবেন মুভিটি দেখলে। মুভি লাভারদের জন্য মাস্টওয়াচ একটি মুভি। এক কথায় মন ছুঁয়ে গেছে মুভিটি। পূজা চরিত্রের নাজরিয়া নাজিম তার চরিত্রকে অসাধারণভাবে ফুটিয়ে তুলেছেন।


কে বলেছে মুভিতে শেখার কিছু নাই। অবশ্যই আছে। আর সেটা দেখার মতো মন এবং বুঝার মতো চোখ লাগবে মশায়!

কবি বলেছেন, "প্রথম প্রেমই শ্রেষ্ঠ প্রেম, প্রথম প্রেম কখনো ভুলা যায় না"! 

এই অমূল্য বাণীটি কোন কবি বলেছেন জানেন?

 আসলে আমি নিজেও জানিনা।

যাইহোক কথা না বাড়িয়ে চলেন জেনে নেই কি কি শিক্ষামূলক বার্তা দিয়েছে অসাধারণ এই মুভিটি। [স্পয়লার থাকতে পারে]


১। আপনার ক্লাসমেট চকলেটবয় ছেলেটার সাথে প্রেম করবেন না, কারন এরা সাধারণত ভীতু টাইপ হয়। তাছাড়া ছেলেটা প্রতিষ্ঠিত হতে হতে আপনার তিনবার বিয়ে হয়ে যাবে।


২। মনের মানুষ হিসেবে পছন্দ করবেন আপনার থেকে সিনিয়র কাউকে। এতে সে আপনাকে বুঝবে এবং যে সিদ্ধান্ত নিলে আপনার ভালো হয়, তাই সে করবে।


৩। বান্ধবীগুলোর সব বুদ্ধি নিবেন না, কারন বান্ধবীগুলো শুধু অনুমান করে উল্টাপাল্টা বুদ্ধিই বেশি দেয়।


৪। ৫/৬ টা নয়, একটাই প্রেম করুন, মন থেকে করুন এবং শুধু ধনী দেখে নয়, আমাদের মতো গরীবদের দিকেও একটু খেয়াল রাখুন!


৫। মেয়েরা মায়ের কাছে যা শেয়ার করার সাহস পায় না, তা আন্টির কাছে শেয়ার করতে পারে এবং ভালো পরামর্শও পায়। তাই ভালো মনের একজন আন্টিকে বান্ধবী বানিয়ে রাখতে পারেন।


৬। স্যার এবং ছাত্রীর মধ্যে প্রেম কমন ব্যাপার, তাই প্রেম না করে স্যারকে বন্ধু বানান। জীবনের কঠিন মূহুর্তে অসাধারণ কিছু হেল্প পাবেন।


৭। ছেলেকে পটানোর আগে ছেলের মাকে পটান, নইলে মা অন্য যায়গায় মেয়ে পছন্দ করে বসে থাকবে।


৮। হতাশ হবেন না, আশা ছাড়বেন না, নিজের পড়াশোনাটা ভালো ভাবে শেষ করুন। সৃষ্টিকর্তা চাইলে যেকোনো ভাবেই আপনি আপনার প্রিয় মানুষটাকে পাবেন।


৯। একটি মেয়ে তার বাবার কাছে রাজকন্যা। বাবার বিশ্বাস কখনোই ভাঙ্গবেন না। তাই পালিয়ে গিয়ে বাবাকে কষ্ট না দিয়ে সরাসরি বাবাকে নিজের মনের কথাটি বুঝিয়ে বলুন। নিজের মেয়ের মুখের হাসির জন্য হয়তো তিনি মেনে নিবেন, কারন সব বাবা একরকম নয়।

১০। যদি জানতে পারেন আপনার স্বামীর প্রথম প্রেম অন্য কেউ ছিলো, তবে মন খারাপ না করে একটা কাজ করতে পারেন। আপনার মেয়ে হলে তার নাম রাখবেন আপনার স্বামীর প্রথম প্রেমিকার নামে নাম। এতে তার প্রথম প্রেম আর শেষ প্রেম আপনার ঘরেই চলে আসবে। বুঝতে পেরেছেন কি বিষয়টা!


By- Zayed Hasan Zihan

Reactions

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ