MOVIE REVIEW - CHHICHORE । মুভি রিভিউ - ছিঁছোরে।

Movie: Chhichhore

IMDb : 8/10

ITZBD : 9/10

  • Suicide is not solution


কলেজ জীবন যারা হোস্টলে কাটিয়েছেন তারা জানেন আড্ডা, এক-সঙ্গে বসে ক্যান্টিন মাত করা, একটা রুমের সঙ্গে অন্য রুমের বিবাদ কতটা নস্ট্যালজিয়ার। এই ঝগড়া করছে আবার অন্য ওয়ার্ডের সঙ্গে ঝামেলা হলে হাত ধরাধরি করে একে অপরের পাশে দাঁড়াচ্ছে। জীবনে চলার পথে বন্ধুরাই যে শক্ত পিলার একথাও স্মরণ করিয়েছ দিয়েছে নীতেশ তিওয়ারির ছিছোরে।তবে নস্ট্যালজিয়া ব্যতিরেকে আর কিছু দিতে পারল কি!

আন্নি, ডেরেক, সেক্সা, মাম্মি, বেওড়া, অ্যাসিড— ছয় বন্ধু। ইঞ্জিনিয়ারিং কলেজ হস্টেলে একে অপরের সঙ্গী। আর আছে গার্লস হস্টেলে মায়া।গল্পটা কিন্তু লুজারদের। আন্নি অথাত্ অনিরুদ্ধ এবং মায়ার (শ্রদ্ধা কাপুর) ছেলে রাঘবকে নিজেদের কলেজ জীবনের হেরে যাওয়ার কাহিনি 😥


'থ্রি ইডিয়টস' এ ছিল মিলিমিটার, আর 'ছিছোড়ে' ছবিতে রয়েছে অনিরুদ্ধ (সুশান্ত) এর ছেলে । অনিরুদ্ধের এই ছেলের আত্মহত্যার চেষ্টার ঘটনা দিয়েই শুরু গল্প। ছেলেটি এক এন্ট্রান্স পরীক্ষায় ব্যর্থ হয়ে আত্মহত্যার চেষ্টা করে হাসপাতালে ভর্তি হয়। আর সেই সময় অনিরুদ্ধ ফিরে যান নিজের পুরানো দিনে। ফ্ল্যাশব্যাকে শুরু হয় তাঁদের ইঞ্জিনিয়ারিং কলেজের গল্প। যেখানে উঠে আসে অনিরুদ্ধের স্ত্রী মায়া (শ্রদ্ধা)র গল্প। উঠে আসে সেক্সা ( বরুণ), অ্যাসিড (নভিন পলিশেট্টি), ডেরেক (তাহির রাজ ভাসিন)৫লুজার দের গল্প। যে গল্পের সঙ্গে অনেকেই মিল খুঁজে নিতে পারবেন ফেলে আসা কলেজ জীবনের।


সবার শেষে কথা টা ছিলো এমনঃ 

আমরা হার জিতা নিয়ে এতোটাই মগ্ন থাকি যে ভালোভাবে নিজেকে বাঁচানোর কথা ভুলে যায়,,

জীবনে যদি গুরুত্বপূর্ণ কিছু থাকে আর সেটি হলো নিজের জীবন!!(হিন্দি ভাষা ছিলো আমি বাংলায় লিখলাম)

কলেজ জীবনে ভালো কলেজে চান্স না পাওয়া,,পরিক্ষায় সিজিপিএ ভালো না আসায়,,মেরিট লিষ্ট নাম আসাই ড্রিপ্রেসনে গিয়ে কখনো সুইসাইড করবেন না,,মনে রাখবেন আপনার জীবনের থেকে ঐসব আগে নয়..(তাই কোন কিছু করার আগে ভাবুন,,,সুইসাইড করা থেকে বিরত থাকুন এইটি মহাপাপী একটা কাজ)

এখন আসি সুশান্তের কথা ওনি শিখিয়ে ছিলেন কীভাবে ডিপ্রেশন থেকে বের হতে হয় আর ওনি কীনা আত্মহত্যা করলেন,,এর পরেও অনেক কারন আছে,, বাদ দেই ঐসব কথা যা হবার তা হয়ে গেছে,,রিভিউ টা কেমন হয়ছে জানাবেন??

Reactions

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ