MOVIE REVIEW- 3 IDIOTS । মুভি রিভিও- থ্রি ইডিওটস্।

🎬 Movie: 3 Idiots

🔰Directed By: Rajkumar Hirani

🔰Produced By: Vidhu Vinod Chopra

🔰Story By: Rajkumar Hirani, Abhijat Joshi

🔰Starring:

🔹Aamir Khan

🔹R Madhavan

🔹Sharman Joshi

🔹Kareena Kapoor

🔹Boman Irani

🔹Omi Vaidya

🔰Initial Release: December 25, 2009 (India)

🔰Language: Hindi

🔰Budget: ₹ 650 Million 

🔰Box Office: est. ₹ 4.60 Billion 

🔰Running Time: 2h 50m

🔰Genre: Comedy/Drama

🔰IMDb: 8.4/10

🔰Rotten Tomatoes: 100%

✅ Google Users 95% liked this film.


🔷🔷🔷🔷নো স্পয়লার🔷🔷🔷🔷


🔵প্রথমেই বলে রাখি, এটি কোনো সাধারণ সিনেমা নয়... বরং এটি হাজারো কলেজ-ভার্সিটি পড়ুয়া স্টুডেন্টদের জন্য একটি আবেগের নাম! সিনেমাটি আমি এতোবার দেখেছি যে নিজেও কাউন্ট করতে পারিনি ঠিক কতোবার... আর এতোবার দেখেও আমার এখন অব্দি বিন্দুমাত্র অনিহা জন্মায়নি এর প্রতি...🥰

💠ভারতীয় কমেডি-ড্রামা ঘরানার এই চলচ্চিত্রটি ২০০৯ সালে মুক্তি পায় যা পরিচালনা করেছেন আমার খুব পছন্দের একজন ভারতীয় ডিরেক্টর, রাজকুমার হিরানী এবং সহ-রচনা করেছেনও তিনি, অভিজাত জোশির সাথে মিলিতভাবে। চলচ্চিত্রটি বিনোধ চোপড়া ব্যানারে বিধু বিনোদ চোপড়া স্বয়ং প্রযোজনা করেছেন যা চেতন ভাগতের বিখ্যাত উপন্যাস "Five Point Someone: What not to do at IIT!" অবলম্বনে নির্মিত যাকে মাস্টারপিস বললে একটুও বাড়াবাড়ি হবে না বলা যায়! এতো গেলো পরিচালক, প্রযোজক... চলচ্চিত্রটির অভিনয়েও ছিলেন খুবই ভালোবাসার কয়েকজন অভিনেতা-অভিনেত্রীঃ আমির খান, বোমান ইরানি, শারমান যোশী, আর মাধবন, কারিনা কাপুর প্রমুখ এবং তারা নিজনিজ চরিত্রে অত্যন্ত পারদর্শিতার সঙ্গে ন্যায়বিচার করেছেনই বটে!

🔷সিনেমাটিতে কমেডি-ড্রামার অন্তরালে পরিচালক জীবনের কিছু মূল শিক্ষনীয় বার্তা, আমাদের শিক্ষাব্যবস্থা ও তার ত্রুটিসমূহ খুবই পারদর্শীতার সহিত নিপুণভাবে তুলে ধরেছেন আবেগ, রোমান্স, বন্ধুত্ব, কৌতুক ও হাস্যরসের মাধ্যমে! কি নেই এতে! দেখতে দেখতে চরিত্রগুলোর মধ্যে নিজেকেই খুঁজে পাবেন এতোটাই প্রাঞ্জল প্রতিটি চরিত্র... ঠিক যেনো আপনার আমার... আমাদের নিজেদের কথা বলে!

🔵সিনেমাটি দেখার সময় প্রতিটি চরিত্রের ভেতর আমি নিজেকে, আমার চারপাশের মানুষ, শিক্ষক, বন্ধুদেরকেও খুঁজে পেয়েছিলাম যেমনটা এখানে কৌতুকের মাধ্যমে দেখানো হয়- নায়ক আমির খান, যে কিনা ক্লাসের সবার থেকে ব্যতিক্রমী চিন্তাধারার, মাধবন ও শারমান যোশী ক্যারিয়ার নিয়ে ব্যতিব্যস্ত ও চাপের মুখে, আর গতানুগতিক মুখস্থ বিদ্যার প্রবল ঝোঁকে অমি বৈদ্য... আবার অপরদিকে ডিন স্যার বোমান ইরানি যে কিনা ক্রিয়েটিভিটির চরম বিরোধী! আপনিও আপনার চারপাশে খুঁজে দেখুন.. এমন সবগুলো চরিত্রই মিলবে!

🔷যেমনি কলেজ-ভার্সিটিতে পড়াবার সময় আমি টিচারদের নামকরণ করতাম, আড়ালে অন্তরালে খেপাইতাম.. শুধু আমিই নই বরং মেজোরিটি পারসেন্ট স্টুডেন্টই এই কাজটি করে থাকে, চলচ্চিত্রটিতেও এমনিভাবে দেখানো হয় ডিন স্যার বোমান ইরানিকে "ভাইরাস" নামকরণের মাধ্যমে! হয়ে গেলো তো মিল, তাই না?🤭

⬛সিনেমাটি দেখতে দেখতে আপনি আপনার সোনালী অতীত ফিরে পাবেন... মনে হবে আরেকবার ফিরে পাই ওই জীবন.. শুধু আর একটিবার ওই জীবনে ফিরে যাবার তীব্র আকাঙ্খা অনুভূত হবে, ইমোশনাল হয়ে যাবেন তিন বন্ধুর বন্ধুত্ব ও আবেগ, তাদের সম্পর্কের সকল টানাপোড়েন দেখে ও তাদের মাঝে নিজের অতীত খুঁজে পেয়ে!

🔷চলচ্চিত্রটির কিছু মুহূর্ত আমি কখনোই ভুলতে পারবো না... যেমনঃ

📌Rancho (আমির) আর ফারহান (মাধবন) যখন রাজু রাস্তোগির ভাঙাচোরা বাড়িতে খাবার খেতে এসে আবিষ্কার করে যে তারা এতোক্ষণ যাবত "খুজলিওয়ালা রোটি" খাচ্ছে!🤢

📌তিন বন্ধুর ক্ষুধা নিবারণের উদ্দেশ্যে অপরিচিত বিয়ে বাড়িতে অযাচিত মেহমান হয়ে পেটপুর্তি খাওয়ার দৃশ্য ও পরবর্তীতে নিজেদেরকে ডিন স্যারের মেয়ে বিয়েতে আবিষ্কার ও মিথ্যা অজুহাত দর্শানো।🤭

📌আমির খানের কারিনা কাপুরকে দেয়া ফ্রি এ্যাডভাইজ ও তার দেখানো ডেমো!😄

📌চতুর (অমি বৈদ্য) এর বিখ্যাত বক্তব্য টিচার্স ডে-তে!🤣

📌শেষ দৃশ্যে যখন চতুর বুঝতে পারে Rancho ই তার সেই কাঙ্খিত সায়েন্টিস্ট ফুংসুক ওয়াংড়ু, তখন Rag Day-র সেই প্যান্ট খুলে মাথা নিচু করা সালাম! অস্থির সেসব দৃশ্য আসলে! বলে শেষ করা যাবেনা!

🔷এখানে যেমন হাস্যরসাত্মক দৃশ্যের প্রতুলতা রয়েছে, তেমনি ইমোশনাল দৃশ্য ও কম নয়! যেমন রাজুর বাবাকে আমির আর মাধবনের হসপিটালে নিয়ে আসার দৃশ্য, রাজুর সুইসাইড এ্যাটেম্প্ট, মোনার বেবি ডেলিভারির দৃশ্য, ভাইরাসের আবেগে আপ্লূত হয়ে আমিরকে তার এক্সট্রাঅর্ডিনারি কাজের জন্য এ্যাস্ট্রোনটদের পেন উপহার দেয়া- এগুলো চোখে জল এনে দেয়ার মতো!

এককথায় হাসি-ঠাট্টার উপকরণের মাধ্যমেb জীবনের কিছু শিক্ষা শিখিয়ে যাওয়া আর কি! তবে এতে কোনো সস্তা ভাঁড়ামি নেই।

♦চলচ্চিত্রটি কলেজ স্টুডেন্টদের হোস্টেল জীবন, অনুপ্রেরণা, আকাঙ্খা, আবেগ ও পারিবারিক চাপের মুখে নিজের লালিত স্বপ্নগুলো প্রভাবিত হওয়ার কথা বলে... চলচ্চিত্রটি আসলে আমাদেরই কথা বলে! আমাদেরকে শিখিয়ে দেয়, কি করা উচিত আর কি উচিত নয়! এটি সাধারণ বানিজ্যিক সিনেমার থেকে একেবারেই ব্যতিক্রমধর্মী... And this movie had stroy & a soul which can instantly connect with any of you...❤

🔘সিনেমাট্যোগ্রাফি, ব্যাক গ্রাউন্ড মিউজিক, মেকিং অত্যন্ত প্রাণবন্ত! আমার মনে আছে, মুক্তির পর সিনেমার প্রতিটি গান আমি শুনতে শুনতে প্রায় মুখস্থ করে ফেলেছিলাম.. বিশেষ করে "জুবি ডুবি" গানটা!🤭 গান গুলি খুবই পপুলার ছিলো, সিনেমাটির মেকিং অসাধারণ ছিলো ঠিক যেমনটা রাজকুমার হিরানীর কাছে প্রত্যাশিত থাকে সর্বদাই!

আমার মনে হয়না সিনেমাটি এখনো কারো দেখতে বাকি আছে, তবুও যদি থেকে থাকে তাহলে বলবো আর সময় নষ্ট কেনো! দেখে ফেলুন এই "হিরানী ক্লাসিকটি"কে! নিখাদ বিনোদনের পাশাপাশি শিক্ষামূলক ম্যাসেজ ও পাবেন।


By- Zayed Hasan Zihan

Reactions

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ