আজ থালাপাতির জন্মদিন।


শুভ জন্মদিন🎈জোসেফ চন্দ্রশেখর বিজয় (থালাপাতি)

১৯৭৪ সালের ২২ জুন তামিলনাড়ুর মাদ্রাজে (বর্তমান চেন্নাই) জন্মগ্রহন করেন।

বাবাঃ "এস .এ. চন্দ্রশেখর" তামিল ফিল্ম ডিরেক্টর।

মাঃ "শোভা" প্লেব্যাক সিঙ্গার।

ছোট এক বোন (বিদ্যা) থাকলেও ২ বছর বয়সে মারা যায়। বিজয়ের মা বলেন যে বিজয় খুব দুরন্ত ও চঞ্চল প্রকৃতির থাকলেও বোনের মৃত্যুতে এতটাই আহত হয়েছিলো যে ওঁ পুরোপুরি শান্ত হয়ে যায়। পরবর্তিতে বিজয় তার প্রোডাকশন হাউসের নামও বোনের নামে রাখেন V.V PRODUCTIONS (VIDHYA-VIJAY PRODUCTIONS).


১০ বছর বয়সে বাবার পরিচালিত "ভেট্রি"(১৯৮৪) মুভিতে প্রথম শিশুশিল্পী হিসেবে অভিনয় করেন। ১৯৯২ সালে বাবা এস .এ. চন্দ্রশেখরের পরিচালিত "Naalaiya Theerpu" সিনেমায় প্রথম লীড অ্যাক্টর হিসেবে ডেবু হয়। পরবর্তীতে বিপুল জনপ্রিয়তার কারণে ২০০৮-এ আই.পি.এল-এ চেন্নাই সুপার কিংসের অ্যাম্বাসিডর এবং পরের বছর কোকা-কোলা ইন্ডিয়ার তামিলনাড়ু রিজিয়নের ব্র্যান্ড অ্যাম্বাসিডর হিসেবে চুক্তিবদ্ধ হন।


এসবের পাশাপাশি জনহিতৈষী হওয়ার দরুণ "Vijay Makkal Iyakkam" (Vijay People Organization) নামে সমাজ কল্যাণ সংস্থা চালু করেন।

এসব সামাজিক কর্মকান্ডের জন্যে Tamil Nadu Dr. M.G.R. Medical University এর শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউট থেকে সম্মানসূচক ডিগ্রি লাভ করেন। (গুগল করলে আরো অনেক সামাজিক কর্মকান্ডের কথা জানতে পারবেন।)

পার্সোনালি খুউউবই পছন্দের একজন লীড অ্যাক্টর। সাউথ ইন্ডিয়ান মুভির মধ্যে একমাত্র "থেরি" যে কত্তবার দেখেছি কোনো হিসাব নেই।

জন্মদিনের অসংখ্য শুভেচ্ছা থালাপাতি❤️

🔖আপকামিং মুভি "মাস্টার"।

নেগেটিভ রোলে থাকবেন আরেক বিজয় (সেতুপতি)

Reactions

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ