চোখ বন্ধ করে কানামাছি খেলতে পারবে। কিন্তু ফুটবল, ক্রিকেট কিংবা কুতকুত খেলতে পারবে না। সেই কারণেই বিশাল একটা খোলা মাঠে চোখ বন্ধ করে নামিয়ে দিয়ে যদি বলে-- গোল দাও। তুমি গোল দিতে পারবে না। গোলপোস্ট আদোও আছে কি, নাই সেটা তুমি জানো না।
তোমার লাইফের প্রতিটা দিনই এই রকম। সকালে বিছানা থেকে উঠার আগেই যদি তুমি না জানো আজকে তোমার কি কাজ। কি করতে হবে। তাহলে সারাটা দিন ফলফ্রসু কিছু তো হবেই না। বরং তোমার দিনটা ইউটিউব আর ফেইসবুকে খেয়ে দিবে।
.
গোলপোস্ট ঠিক করতে সময় লাগে ১ মিনিট। জাস্ট এক মিনিট সময় নিয়ে ঠিক করে ফেলো আগামীকাল তুমি কি করবে। বেশি না। জাস্ট দুই-তিনটা জিনিসই লিখো। সময় লাগবে ১ মিনিট।
আর রাতে ঘুমানোর আগে ১ মিনিট সময় নিয়ে চেক করে দেখো। তুমি যে যে কাজ করতে চাইছিল সেটা করতে পারছো কিনা। তার মধ্যে একটা কাজ যদি করতে পারো সিম্পল একটা হাসি দাও। দিনের টার্গেটের যত গুলা কাজ করতে পারবে। যতগুলা প্রাণ খোলা হাসি দাও। দেখবে সারা দিনের জড়তা। ক্লান্তি এক মুহূর্তেই শেষ হয়ে যাবে। আরো খেয়াল রাখবে। আর যদি কোন কারনে সে দিন করতে না পারো। তাহলে জাস্ট পরের দিনের নাম্বার ওয়ান থাকবে সেই কাজ। যাতে একদিনের কাজ কোন ভাবেই দুই দিনে টেনে নেওয়া না যায়।
.
এই সিম্পল জিনিসটাই তোমার গোলপোস্ট রেডি করে দিবে। পরের দিন তুমি জানবে কোথায় গোল দিতে হবে। কোন দিকে গোল দিতে হবে।
একদম যা খালি মাঠে গোল দিতে পারবে তা কিন্তু না। প্রতিপক্ষের ১১ জন প্লেয়ারের মতো তোমার সামনে এসে দাঁড়াবে ফেইসবুক, ইউটিউব, মোবাইল ফোনের নোটিফিকেশন, নিউজ, পাশের বাসার জানালার পাশে কেউ।
.
এই প্রতিপক্ষকে পাশ কাটিয়ে তোমার লক্ষ্যের দিকে চোখ রেখে তুমি যদি সারাদিনের পাঁচ ঘন্টা সময়ও দিতে পারো। দিন শেষে গোল তুমি দিতেই পারবে। জয় তোমার হবেই হবে।
By- Zayed Hasan Zihan

0 মন্তব্যসমূহ