বলিউড: বর্তমান পরিস্থিতি ও তিন খান।

ভারতে সালমান শাহরুখ আমিরকে বয়কট করার দাবি জানাচ্ছেন অনেকেই।বলছেন,তারা সিনেমা মাফিয়া।

নতুনদের চান্স দেয়া হোক। শাহরুখ সালমান আমিরের সময়েও অনেক সুপারছিল।তাদের কেউ এ কথা বলেনি। ত্রিশ বছর নিজের পরিশ্রমে আজকে এই জায়গায় তারা। শাহরুখের ব্যাগরাউন্ড নেই। কিন্তু সে সবচেয়ে বেশি ফিল্মফেয়ার অর্জন করা অভিনেতা।ভাববেন না ফেইক এওয়ার্ড। কারণ তার সব ফিল্মফেয়ার ২০১০ এর আগের। তখন ফিল্ম ফেয়ারের একটা মান ছিল। দীর্ঘ চৌদ্দ বছর ওভারসিজে হাইয়েস্ট গ্রোসিং সিনেমা দেন। ওভারসিজে বিশের কাছাকাছি ব্লকবাস্টার। তারও তো ফ্যামিলি ব্যাগরাউন্ড ছিল না। সে কি সারভাইভ করেনি? বর্তমানে বলিউডের অন্যতম পিলারের একজন। সালমান খান, ডমেস্টিক মার্কেটে গত দশকে তিনি রাজ করেন। আমির খান, বলিউডের অন্যতম ড়েভ্যুলেশনারি একটর। সালমান আমির শাহরুখ ত্রয়ী বলিউডের মার্কেটের যেই সম্প্রসারণ করেন, তা গত ত্রিশ বছরে আর কেউ করেনি।

শাহরুখ স্যারের ডোনেশনের জন্য ইউনেস্কো থেকে এওয়ার্ড আছে। সালমান খানতো নিজের সবটাই বিলিয়ে যান।আমিরের চিন্তাধারার সাথে এই জেনারেশন রিলেট করতে পারে। তিন ডিকেডের রাইভালরির জন্যই আজকে বলিউড এই পর্যায়ে। এখন দাবী তুলছে,তাদের সরতে হবে। অথচ এই ত্রয়ীকে ছাড়া বলিউড একবার কল্পনা করুন?

অফবিট সিনেমা কম করার জন্য তারা ট্রোল্ড হয়।যে সুশীলরা ট্রোল করে,তারা কি জানে? একটা সিনেমাতে প্রোডিউসার এর কি রিস্ক থাকে?গত তিনদশকে এত কমার্শিয়াল সিনেমার জন্যই আজকে বলিউড এ পর্যায়ে। একটা কথা আছে, যত বেশি কমার্শিয়াল সিনেমা হবে, প্রোডিউসার তত বেশি অফবিট সিনেমার জন্য তৈরী হবে। কারণ এক্সপেরিমেন্ট তখনি করা যায়,যখন লাভ থাকে। এই লাভই তো শাহ সাল্লু আমিরই প্রোডিউসারকে এনে দেন। পরোক্ষভাবে ইন্ডাস্ট্রি তে অফবিট সিনেমার সাহস কমার্শিয়াল সিনেমাতে সাকসেস এর পরেই আসে! ত্রিশ বছর ধরে কোন ত্রয়ী তে প্রোডিউসার লাভবান হয়েছে! শাহ সালমান আমির ত্রয়ীতেই। আজ তাদেরই বলিউড থেকে চলে যেতে বলছেন কিছু কুল ড্যুডরা।

অক্ষয়কে কেউ সরে যেতে বলছেন না! শাহ সালমান আমিরকে সিনেমা মাফিয়া বলে উল্লেখ করে যাচ্ছেন! অক্ষয় তো সেইম এইজড প্রায়।তাকে সরতে বলেন না কেন? শাহ সালমান আমির এমনিই টিকে আছে? তাদের সিনেমা চলেছে বলে টিকে আছে। তাদের সফলতা অনেকের চিন্তার বাইরে! গত দশকের অর্ধেক সময় শাহরুখ খান অফ ফর্মে ছিল। তবুও এভারেজ ফুটফলস কাউন্টে থার্ড পজিশনে ছিল,মাত্র বারটা সিনেমা করে। তাহলে তার আগের পচিশ বছর কি ফর্মটাই না ছিল!সালমান হলেন অন্য ধাতুর মানুষ। লাইফের চড়াই উতরাই তিনিও পার করেন।

তাদেরকে ছাড়া বলিউড কল্পনা করুন। যদি ফাকা না লাগে, তাহলে আপনি বলিউডের 'ব' ও জানেন না। তারা বলিউডের কোন নাবিক, তারা বলিউডের কোন মহাতারকা, তারা বলিউড নামের প্লাটফর্ম এর কেমন সম্প্রসারক,তা নিয়ে আপনার কোন ধারণাও নেই।


By- Zayed Han Zihan

Reactions

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ